Web Analytics
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের ওপর কোনো চাপ বা নিয়ন্ত্রণ আরোপ না করে একটি মুক্ত ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা সবার লক্ষ্য হওয়া উচিত।

তিনি সাংবাদিকদের সঙ্গে বিএনপির দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে বলেন, অতীতে গণমাধ্যমের কাছ থেকে যে সহযোগিতা পাওয়া গেছে, দল তা সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি সবসময় সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

মির্জা ফখরুল বলেন, জনগণের আস্থা ও সমর্থনের ভিত্তিতে নতুন সরকার গঠনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ এসেছে। তিনি আশা প্রকাশ করেন, সংসদকে কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।