Web Analytics
আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জাতি হিসেবে গত ৫৫ বছরে বাংলাদেশ কতটা বিকশিত হয়েছে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ইউনিভার্সিটি টিচার্স লিংক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জাতিসত্তার সুস্পষ্ট সংজ্ঞা নির্ধারণ, উচ্চশিক্ষাকে দলীয়করণমুক্ত করা এবং শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত করার আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান বিতরণের প্রতিষ্ঠান নয়; রাষ্ট্র ও জাতির ভবিষ্যৎ নির্মাণেও শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বাঙালি পরিচয়ের ইতিহাস ও বাংলাদেশের জাতিসত্তা নিয়ে আরও গবেষণার প্রয়োজনের কথা বলেন তিনি। উচ্চশিক্ষায় রাজনৈতিক পরিচয়ের কারণে যোগ্য ব্যক্তিরা চাকরি ও সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করে তিনি মেধাভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ চান।

মাহমুদুর রহমানের মতে, শিক্ষকসমাজ রাষ্ট্রের জন্য সুস্পষ্ট রূপরেখা তৈরি করে শক্তিশালী বুদ্ধিবৃত্তিক চাপগোষ্ঠী হিসেবে কাজ করতে পারে। সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও শ্রেণিকক্ষ মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নিয়াজ আহমেদ খান ইউটিএলের এক বছরের কার্যক্রমকে আশাব্যঞ্জক উল্লেখ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।