Web Analytics
চট্টগ্রাম নগরের হালিশহরের বড়পোল এলাকায় বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বক্সটির জানালার কিছু অংশ পুড়ে যায়, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করে। আগুনের ধোঁয়ায় বক্সটির ভেতর ও বাইরের দেয়াল কালো হয়ে যায়। হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ওসি জানান, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে কয়েক দিনে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে পুলিশ বক্সসহ সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির সময় সল্টগোলা ক্রসিং ও মুরাদপুর এলাকায় দুটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।