Web Analytics
জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার অভিযোগে সাবেক উপদেষ্টা ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে মামলা করার চেষ্টা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থানায় নিহত এক পুলিশ সদস্যের আত্মীয় জালাল হোসেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে মামলা করতে গেলে ম্যাজিস্ট্রেট তা গ্রহণ না করায় আদালতে কিছুটা হট্টগোলের ঘটনা ঘটে।

অভিযোগপত্রে মৌলভীবাজারের জুড়ী থানার জানগিরাই গ্রামের আব্দুল খালেকের ছেলে জালাল হোসেন বাদী হিসেবে আসিফ মাহমুদসহ ৪২ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে আব্দুল কাদের, আবু বাকের মজুমদার ও হাসান মাহমুদও রয়েছেন। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান একটি মীমাংসিত বিষয় এবং জুলাই সনদের মাধ্যমে ইনডেমনিটি দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও জুলাই সনদের ইনডেমনিটি বহাল থাকার বিষয়টি স্বীকার করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।