Web Analytics
কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, গাজায় তথাকথিত ‘স্ট্যাবিলাইজেশন ফোর্স’ পাঠানোর প্রস্তাবের বিরোধিতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল করেনি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট: নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি রাজনৈতিক দল কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত। তিনি অভিযোগ করেন, অনেক দল প্রকাশ্যে ভারতবিরোধী অবস্থান নিলেও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তেমন সোচ্চার নয়।

ফরহাদ মজহার ২০২৪ সালের আগস্টের ঘটনাকে সাংবিধানিক প্রতিবিপ্লব হিসেবে উল্লেখ করে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো গঠন ও লুটপাটতন্ত্র উৎখাতের আগে নির্বাচনকে গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে গণ্য করা যায় না। তিনি ড. মুহাম্মদ ইউনূসকে অভিযুক্ত করেন, এই নির্বাচনের মাধ্যমে মাফিয়া ও লুটপাটতন্ত্রের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, দুর্বল অর্থনৈতিক নীতির কারণে জনগণ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির খাতে অবহেলা নাগরিক জীবনের নিরাপত্তা আরও দুর্বল করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।