Web Analytics
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া নীতি-নির্ধারণী ভাষণে আবেগঘন মুহূর্ত তৈরি করেন। বক্তব্যের একপর্যায়ে তিনি প্রয়াত তুর্কি কবি সেজাই কারাকোচের একটি জনপ্রিয় কবিতার পঙক্তি আবৃত্তি করেন। তা শুনে দর্শকসারিতে থাকা তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম কান্নায় ভেঙে পড়েন।

অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাতে এরদোয়ান কবিতার পঙক্তি ব্যবহার করেন। তিনি বলেন, নীরব থাকলে সমস্যা থাকবে না—এমন ধারণা ভুল; ইতিহাস ও সত্য নীরব থাকবে না। বিশ্বজুড়ে চলমান অন্যায় ও নিপীড়নের প্রেক্ষাপটে কবিতাটির বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক বলেও তিনি উল্লেখ করেন।

নিপীড়কদের উদ্দেশে এরদোয়ান বলেন, তারা বিবেকের দহন, ইতিহাসের শাস্তি কিংবা আল্লাহর গজব থেকে রেহাই পাবে না। এ সময় তুর্কি প্রতিনিধিদলের সদস্য ইলদিরিমকে কাঁদতে কাঁদতে দুই হাত দিয়ে তালি দিতে এবং চোখ মুছতে দেখা যায়। পরে ফিলিস্তিন ও বৈশ্বিক সংকট নিয়ে ইসরাইলের আগ্রাসী নীতির সমালোচনার সময় ইসরাইলের প্রতিনিধিদল অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।