ইতালির সিসিলি দ্বীপে মাউন্ট এতনা আগ্নেয়গিরি আবার সক্রিয় হয়ে প্রায় চার কিলোমিটার উচ্চতায় ছাইয়ের কুণ্ডলী ছড়িয়েছে। এ ঘটনার পর বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করা হয় এবং শনিবার কাতানিয়া বিমানবন্দরে সব আগমনকারী ফ্লাইট স্থগিত করা হয়। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি এ তথ্য জানিয়েছে।
অগ্ন্যুৎপাতের কারণে আকাশসীমার সি-১ সেক্টর বন্ধ করা হয়েছে। ফলে কাতানিয়া বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়ন—উভয় ক্ষেত্রেই বিধিনিষেধ আরোপ করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগ্নেয় ছাইয়ের কারণে ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত আগমনকারী সব ফ্লাইট স্থগিত রাখা হয়।
পূর্ণ স্থগিতাদেশের আগে প্রতি ঘণ্টায় অবতরণের অনুমতি ১২টি থেকে কমিয়ে চারটি করা হয়েছিল। আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়; এর মধ্যে পাঁচটি পালের্মো, তিনটি ত্রাপানি ও দুটি কোমিসোতে পাঠানো হয়। ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটও কোমিসোর দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।