স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদে সরকারি দলের সদস্য নওগাঁ-৪ আসনের ইকরামুল বারী টিপুর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, চলতি বছরের ২২ জানুয়ারি ৪৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন ও ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৪৪তম বিসিএসের মাধ্যমে ৯৮ জন সহকারী সার্জন (এমবিবিএস) ও ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ পেয়েছেন। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের মাধ্যমে ১৬২ জন সহকারী সার্জন (এমবিবিএস ডাক্তার) নিয়োগ দেওয়া হয়।
এই উদ্যোগগুলো সরকারের স্বাস্থ্য খাতকে শক্তিশালী করা এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।