Web Analytics
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ অভিযোগ করেছেন, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিচালনায় আওয়ামী লীগের ১৫ বছরের আমলের নীতিকেও ছাড়িয়ে যাচ্ছে। মঙ্গলবার ডাকসু সংগ্রহশালা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর বাংলা ভাষাবিরোধী বক্তব্যের ছবি ও উদ্ধৃতি প্রদর্শনকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। প্রশাসনের বিবৃতির সমালোচনা করে ফরহাদ বলেন, গত ৫০ বছরের ইতিহাসে কোনো ঘটনার পরপরই ‘কঠোরভাবে প্রতিহত করবে’ এমন ভাষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিবৃতি তিনি দেখেননি। তাঁর অভিযোগ, এটি কোনো রাজনৈতিক দলের পোস্ট কপি করে দেওয়া বিবৃতির মতো।

ফরহাদ বলেন, জিন্নাহর উর্দুর পক্ষে ও বাংলার বিপক্ষে বক্তব্য চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বাংলা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়েও রয়েছে। সংগ্রহশালা উদ্বোধনের আগে উপাচার্য দুবার পরিদর্শন করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন। এ সময় সংগ্রহশালায় হামলা ও সম্পদ ভাঙচুরের অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।