সিলেট টেস্টের প্রথম দিন শেষে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানে ৩ উইকেট হারানোর পর সফরকারীরা ৭০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান করেছে। আমির জাঙ্গু ১১১ রানে এবং জাস্টিন গ্রিভস ২৬ রানে অপরাজিত আছেন। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা কম খেলা হয়েছে এবং শেষ সেশনে আর খেলা মাঠে গড়ায়নি।
বৃহস্পতিবার টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। তাসকিন আহমেদ ব্রেন্ডন কিং ও জশুয়া ডি সিলভাকে আউট করেন, আর হাসান মাহমুদ বোল্ড করেন কেভম হজকে। হাসানের প্রথম ওভারেই কিংয়ের দেওয়া একটি সহজ ক্যাচ স্লিপে ধরতে পারেননি সাদমান ইসলাম।
জাঙ্গু ও কেভিন উইকহ্যাম চতুর্থ উইকেটে ১২৭ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে ঘুরে দাঁড় করান। ১৪৫ বলে ৬১ রান করা উইকহ্যামকে বোল্ড করেন হাসান। পরে ১৪৯ বলে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন জাঙ্গু, তাইজুল ইসলামের বলে এক্সট্রা কাভার দিয়ে ছক্কা মেরে তিন অঙ্কে পৌঁছান তিনি। বাংলাদেশের হয়ে হাসান ও তাসকিন দুটি করে উইকেট নিয়েছেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।