Web Analytics
জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকায় রোববার দুপুরে রেলপথ ও সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন প্রায় ৪০ মিনিট আটকা পড়ে এবং জামালপুর-মাদারগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ সাময়িক ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। স্থানীয় বাসিন্দারা জানান, তারা ১০ থেকে ১২ দিন ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন এবং রান্না, চলাচল ও শিশুদের স্কুলে পাঠানো সম্ভব হচ্ছে না।

জামালপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহুরুল হক জানান, অবরোধের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পৌর কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।