Web Analytics
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশের যুক্ত হওয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশে চীনা দূতাবাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ যৌথভাবে একটি ‘ব্লু পেপার’ প্রকাশ করে।

বিসিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, চীনা বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি ম্যান-মেড ফাইবার, মূলধনী যন্ত্রপাতি, কারিগরি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ওষুধশিল্প, আবাসন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সম্ভাবনার কথা বলেন। বাংলাদেশের পণ্যের জন্য চীনের বাজারে আরও প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

ব্লু পেপারে ২০১৬ সালের অক্টোবরে বিআরআইতে যোগদানের পর বাংলাদেশ-চীন সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এতে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয় এবং শিল্প উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা বৃদ্ধির সুপারিশ রয়েছে। সিইএবি সভাপতি হান কুন বিভিন্ন খাতে সহযোগিতার অগ্রগতি তুলে ধরেন। চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউয়েইন বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।