Web Analytics
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে বুড়িমারী-বামনদল সীমান্ত দিয়ে বিএসএফ এই চেষ্টা চালায়।

সূত্রগুলো জানায়, ১২ জনের মধ্যে দুই শিশু, দুই নারী ও আট পুরুষ ছিলেন। ঘটনাটি জানতে পেরে সীমান্তে দায়িত্বে থাকা বিজিবির টহল দল দ্রুত সেখানে গিয়ে শক্ত অবস্থান নেয়। বিজিবির প্রতিরোধের মুখে বিএসএফ পিছু হটে বলে দাবি করা হয়েছে। বর্তমানে ওই ১২ জন শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ ভারতের ভেতরে অবস্থান করছেন বলে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি ও স্থানীয়দের মধ্যে আতঙ্কের কথা জানিয়েছে সূত্রগুলো। পুনরায় অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে এবং সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রোববার সকালে বিজিবি বিএসএফকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে ঘটনার কারণ জানতে পতাকা বৈঠকের আহ্বান করেছে। ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।