দীর্ঘ আট বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ মে ২০২৬) মধ্যরাতে ১৮ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়। আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক ও হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির কমিটির অনুমোদন দেন।
এর আগে ২০১৮ সালে আট বছর পর হাসান মাহমুদ ইব্রাহীমকে সভাপতি ও আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল খালেদ এবং যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, ইসমাইল হোসেন, জামাল হোসেন, আকবর হোসেন মুন্না, মুসা আবদুল্লাহ রাসেল, নাসিরুজ্জামান রাহাত, শাহবাজ মাহমুদ জিদান চৌধুরী প্রমুখ।