Web Analytics
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের আঁধারে পোস্টারিং কার্যক্রম চালিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, প্রশাসন ভবন, ঝাল চত্বর, রবীন্দ্র-নজরুল কলা ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি ও সায়েন্স ফ্যাকাল্টির গেটে পোস্টার ও ব্যানার টাঙাচ্ছেন ইবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা ও রতন রায়। তবে সকালে ক্যাম্পাসে এসব পোস্টারের বেশিরভাগই দেখা যায়নি।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ইবির সক্রিয় ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। ছাত্রশক্তি, ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতারা নিষিদ্ধ সংগঠনের পুনরায় সক্রিয়তাকে নিন্দা জানিয়ে প্রশাসনের জবাবদিহিতা দাবি করেন। তারা অতীতের সহিংসতার প্রসঙ্গ টেনে এনে এ ধরনের কর্মকাণ্ড মেনে না নেওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান জানান, রাত তিনটার দিকে ঘটনাস্থলে নিরাপত্তাকর্মী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কীভাবে তারা ক্যাম্পাসে প্রবেশ করেছে তা জানতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে এবং বিষয়টি ইবি থানায় হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।