Web Analytics
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানিয়েছে, এক জ্যেষ্ঠ রাজনৈতিক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন যে, ইরান নিজস্ব শর্ত পূরণ হলে তবেই যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নেবে।

ইরান যুদ্ধ শেষের জন্য কয়েকটি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে শত্রুপক্ষের আগ্রাসন ও গুপ্তহত্যা সম্পূর্ণ বন্ধ করা, যুদ্ধ পুনরায় চাপিয়ে দেওয়া ঠেকাতে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া, যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি ও প্রতিকার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট প্রতিরোধ গোষ্ঠীগুলোর জন্য নির্ধারিত অর্থ প্রদানের নিশ্চয়তা। পাশাপাশি হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম অধিকারের আন্তর্জাতিক স্বীকৃতি ও নিশ্চয়তা প্রতিষ্ঠার দাবিও জানানো হয়েছে।

ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন, তারা কেবল যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের সম্পূর্ণ অবসান চান, যা তাদের সার্বভৌম অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।