Web Analytics
দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই সমাধান নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সভার বিষয়টি জানান।

সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফুটস্টেপস বাংলাদেশের নেতৃত্বে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা পানি ব্যবস্থাপনার সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাব্য সমাধান নিয়ে অভিজ্ঞতা এবং সুপারিশ তুলে ধরেন। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার সমন্বয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় কার্যকর পদক্ষেপের পরামর্শ দেন।

সভায় খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সমন্বিত নগর পরিকল্পনার প্রয়োজনীয়তাও গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের বক্তব্য শোনেন এবং টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও নাগরিকদের নিরাপদ পানি ব্যবস্থাপনায় তাদের সহযোগিতার আশ্বাস দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।