Web Analytics
টাঙ্গাইলের মির্জাপুরে ৪৬০ মিটার দীর্ঘ একটি সড়কের পিচঢালাই নির্মাণের মাত্র সাত দিনের মধ্যেই উঠে যাচ্ছে। যানবাহনের চাকার ঘষায় ও হাতের টানে পিচ উঠে ছোট ছোট গর্ত তৈরি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তড়িঘড়ি করে কাজ করায় এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, গোড়াই ফ্লাইওভার-সংলগ্ন জোরপুকুর পাড় হয়ে বঙ্গেরটেকি গ্রিনসিটি পর্যন্ত ১৪ লাখ ৭৫ হাজার টাকায় সড়কটির পিচঢালাইয়ের কাজ পায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। বৃষ্টির মধ্যে কাজ করায় পিচ শুকানোর আগেই যানবাহনের চলাচলে ক্ষতি হয়। স্থানীয়রা জানান, পুরোনো রাস্তা পরিষ্কার না করেই কাজ শুরু করা হয়েছিল।

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক তারেক খান বলেন, বৃষ্টির কারণে এমন হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় সংস্কার করা হবে। উপজেলা এলজিইডি প্রকৌশলী মনিরুল সাজ রিজন জানান, ঠিকাদারকে এখনো বিল দেওয়া হয়নি এবং সংস্কার না হওয়া পর্যন্ত বিল পরিশোধ করা হবে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।