Web Analytics
পিরোজপুরের জিয়ানগরে সেউতিবাড়ীয়া গ্রামের একটি বাড়ি থেকে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত জিয়ানগর থানার এসআই ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ির ভেতর থেকে বিটুমিনগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়। পুলিশ জানায়, প্রায় এক মাস ধরে ওই বিটুমিনগুলো বাড়ির ভেতরে পরিত্যক্ত অবস্থায় ছিল।

বাড়ির মালিক বাদল হাওলাদার জানান, তিনি ঢাকায় থাকেন এবং কে বা কারা বিটুমিনগুলো রেখে গেছে তা তিনি জানেন না। এর আগে ৪ এপ্রিল পুলিশ বাদলের আত্মীয় ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের কাজের সাইট থেকে ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছিল। স্থানীয়রা ধারণা করছেন, নতুন উদ্ধার হওয়া বিটুমিনও পলাশের হতে পারে, তবে তিনি সম্পৃক্ততা অস্বীকার করে বলেছেন, প্রতিপক্ষরা তাকে ফাঁসানোর চেষ্টা করছে।

এসআই সাইদুজ্জামান জানান, বিটুমিনের মালিকানা দাবি করে কয়েকজন পুলিশে যোগাযোগ করেছেন। বৈধ কাগজপত্র যাচাইয়ের পর আদালতের মাধ্যমে মালিকদের কাছে বিটুমিন হস্তান্তর করা হবে। সম্প্রতি আশপাশের কয়েকটি জেলায় বিটুমিন চুরির মামলা হয়েছে বলেও তিনি জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।