Web Analytics
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার ঢাকায় ইরান দূতাবাসে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির (রহ.) স্মরণে খোলা শোক বইতে স্বাক্ষর করেন। এ সময় তিনি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী ধর্মীয় নেতাদের অবদান সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি দোয়া করেন, মহান আল্লাহ যেন তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও দৃঢ়তা দান করেন। চলমান সংঘাত ও সহিংসতায় নিরীহ মানুষের প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, কোনো রাজনৈতিক লক্ষ্য নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। তিনি সংযম, প্রজ্ঞা ও মানবিকতার আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন মীর আহমেদ বিন কাশেম আরমান, যিনি জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। তারা ইরানের জনগণ ও মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করে শান্তি, ন্যায়বিচার ও স্থিতিশীলতার জন্য প্রার্থনা করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।