Web Analytics
রাজশাহীর মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামে ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে জামায়াতের কর্মী আলাউদ্দিন নিহত হন বলে উপজেলা জামায়াত আমীর মাওলানা জিএএম আব্দুল আওয়াল নিশ্চিত করেছেন।

ঘটনার পর বিক্ষুব্ধ জামায়াতকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালান। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগাহ বড় মসজিদে ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। আহত আলাউদ্দিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মোহনপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, সংঘর্ষে একজন মারা গেছেন এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।