Web Analytics
শুক্রবার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে অস্বাভাবিক তাপপ্রবাহ আঘাত হেনেছে, যা জলবায়ু বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করেছে। তারা একে ৫০০ বছরে একবার ঘটে এমন ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। লস অ্যাঞ্জেলেস থেকে প্রাপ্ত প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহজুড়ে তাপমাত্রা পূর্বের সর্বোচ্চ রেকর্ড ভেঙেছে এবং সপ্তাহান্তেও তা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। পশ্চিমাঞ্চল থেকে শুরু করে তাপপ্রবাহ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

ক্যালিফোর্নিয়া-অ্যারিজোনা সীমান্তের মরু এলাকায় শুক্রবার চারটি স্থানে ৪৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা মার্চ মাসে যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় রেকর্ড। ওয়েদার ডটকম জানিয়েছে, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া ও আইডাহোসহ ৬৫টি শহরে মার্চের নতুন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় চরম তাপ সতর্কতা জারি করেছে, যার মধ্যে লস অ্যাঞ্জেলেস, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চল ও লাসভেগাস অন্তর্ভুক্ত।

ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন জানিয়েছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন না হলে বছরের এই সময়ে এমন তাপপ্রবাহ প্রায় অসম্ভব হতো।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।