চট্টগ্রামের রাউজানে মাটি ও বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে নিহত কাউসার-উজ-জামান বাবলু (৩৬) হত্যাকাণ্ডে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) ভোরে পূর্ব রাউজান এলাকা থেকে মামলার ৩ ও ৫ নং আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি সাজেদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের রহমতপাড়ার মো. শফি (৩৯) এবং একই ওয়ার্ডের ঢালারমুখ কাজীপাড়ার মো. সুমন (৩৩)।
নিহতের বাবা আবুল কালাম সওদাগর বাদী হয়ে রাউজান থানায় হত্যা মামলা (মামলা নং ২১) দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৩টার দিকে বাবলুকে হত্যা করা হয়। নিহত বাবলু দুই কন্যাসন্তানের জনক ছিলেন। হত্যার পর স্থানীয়রা সড়কে বিক্ষোভ করে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানায়।
ওসি জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ ও রিমান্ডের আবেদন করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।