Web Analytics
ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরলে গত দুই দশকে বাংলাদেশের মানুষের নিদারুণ কষ্ট এবং অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানোর শক্তি বোঝা যায়। সোমবার জাদুঘর পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। তাঁর সঙ্গে বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ছিলেন।

প্রতিনিধিদলের পরিদর্শন শুরু হয় স্বৈরাচারী সময়ে শহীদ হওয়া ব্যক্তিদের শ্রদ্ধায় নির্মিত মেমোরিয়াল থেকে। ব্রুনার ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত শহীদ আনাসের চিঠি এবং জুলাই অভ্যুত্থানে অগ্রগামী নারীদের অবদানসংক্রান্ত প্রদর্শনী দেখেন।

জাদুঘর ভবনে প্রতিনিধিদল শেখ হাসিনার নির্দেশে ১৬ বছরের দুঃশাসনের বিভিন্ন চিত্র এবং বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের ওপর আওয়ামী লীগ সরকারের নিপীড়নের তথ্য পর্যবেক্ষণ করে। পরে জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহমুদের সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হয়। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এমন অন্তর্দৃষ্টি তুলে ধরার জন্য জাদুঘর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ব্রুনার বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে ইইউ বাংলাদেশের পাশে থাকবে ও সমর্থন দেবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।