Web Analytics
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরানি নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রয়েছেন। বুধবার ওয়াশিংটনে রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির আয়োজিত এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেন, ইরানি নেতারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেও বাস্তবে তারা আলোচনায় অংশ নিচ্ছেন।

ট্রাম্প বলেন, ইরানি নেতারা একটি চুক্তি করতে আগ্রহী, কিন্তু তা স্বীকার করতে ভয় পাচ্ছেন। তাদের আশঙ্কা, জনগণ বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা ক্ষতির মুখে পড়তে পারেন। আল জাজিরার বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ দীর্ঘায়িত হলে এশিয়ায় জ্বালানি সংকট ও অস্থিরতা বাড়তে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।