Web Analytics
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সংস্থাটির মাসিক ‘ফুড প্রাইস ইনডেক্স’ অনুযায়ী ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে বিশ্বজুড়ে খাদ্যের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এটি টানা দ্বিতীয় মাসের মতো খাদ্যমূল্যের ঊর্ধ্বগতি নির্দেশ করছে।

এফএও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় খাদ্য উৎপাদন ও পরিবহন ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ হরমুজ প্রণালিতে অস্থিরতা অব্যাহত থাকলে খাদ্য আমদানিনির্ভর দেশগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।

সংস্থাটি সতর্ক করেছে যে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক খাদ্যবাজারে আরও চাপ সৃষ্টি হতে পারে, বিশেষ করে যেসব দেশ খাদ্য আমদানির ওপর নির্ভরশীল তাদের জন্য।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।