Web Analytics
সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি হামলার খবরের মধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৩৭৯ যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দাম্মামের উদ্দেশে রওনা হয়েছে। বিমানের জনসংযোগ বিভাগের মুখপাত্র শাহনূর আহমেদ জানান, পূর্বঘোষণা অনুযায়ী ফ্লাইটটি ছেড়েছে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জিএসিএ বুধবারের এক বিবৃতিতে জানায়, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে শাহজালাল বিমানবন্দরের ১৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে, যাতে আটকে পড়েছেন ২০ হাজার ৬৭২ জন যাত্রী। বেবিচকের বৃহস্পতিবারের তথ্যে ৬২টি সরাসরি ও ৭৩টি ট্রানজিট ফ্লাইট বাতিলের কথা বলা হয়। এসব ফ্লাইটের মধ্যে বিমান, ইউএস-বাংলা, সৌদিয়া, রিয়াদ এয়ার, ইন্ডিগো, এমিরেটস, কাতার এয়ারওয়েজসহ বিভিন্ন সংস্থার ফ্লাইট রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।