Web Analytics
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশে সূক্ষ্ম ও পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে এবং ভাষার মূল রূপ বদলে দেওয়ার চেষ্টা করছে। শনিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে ‘বাংলাদেশের সংস্কৃতির সংকট: স্বরূপ সন্ধান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য এ সেমিনারের আয়োজন করে।

রিজভী বলেন, ভাষা ও সংস্কৃতিতে পরিকল্পিতভাবে নতুন কিছু শব্দ ঢোকানো হচ্ছে এবং দীর্ঘদিন ধরে ব্যবহৃত শব্দের বদলে নতুন রূপ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। খুন, রক্ত ও লাশের মতো প্রতিষ্ঠিত শব্দের বিকল্প ব্যবহারের চেষ্টার কথাও তিনি উল্লেখ করেন। ভাষার জন্য রক্ত দেওয়ার ইতিহাসসহ জাতির সংগ্রামের ইতিহাসের কারণে যেকোনো সাংস্কৃতিক আগ্রাসন প্রতিহত করার অভ্যন্তরীণ শক্তি জনগণের মধ্যে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে রিজভী বলেন, উনিশ শতকের তথাকথিত বেঙ্গল রেনেসাঁ পূর্ণাঙ্গ ছিল না এবং তা হিন্দু পুনরুত্থানবাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তাঁর মতে, ৪৭ ও ৭১-এর সংগ্রামসহ ঐতিহাসিক ধারাবাহিকতায় বাংলাদেশি জাতীয়তাবাদ গড়ে ওঠে। জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এবং ড. মুস্তফা মজিদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।