Web Analytics
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ হামলায় ১৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন ৭৩ জন ছাত্র, ৪৭ জন ছাত্রী, ২৬ জন শিক্ষক, সাতজন অভিভাবক, একটি স্কুলবাসের চালক এবং স্কুলসংলগ্ন ক্লিনিকের একজন ফার্মেসি টেকনিশিয়ান। এর আগে নিহতের সংখ্যা ১৭৫ বলা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, ওই দিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন স্থানে হামলা শুরু করে, যার জবাবে তেহরানও ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা চালায়। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছে, একটি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ভুলবশত স্কুলে আঘাত হানে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেওয়া ভিডিও ভাষণে এ হামলাকে ‘পরিকল্পিত, পর্যায়ক্রমিক আক্রমণ’ বলে উল্লেখ করেন এবং বলেন, এটি ভুলবশত নয়, বরং ইচ্ছাকৃত হামলা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।