Web Analytics
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ঘোষিত সময়সূচি পরিবর্তন হতে পারে। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, এ বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আবার আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও রোজার কারণে তা এক মাস এগিয়ে এনে ৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার রুটিন দেওয়া হয়েছিল।

মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার সেশন সমন্বয় ও সময় কমানোই মূল লক্ষ্য। বর্তমানে ১৬ বছরের পড়াশোনা ১৭ বছর এবং ১৭ বছরের পড়াশোনা ২০ বছর পর্যন্ত গড়াচ্ছে, যা দুই বছরের ক্ষতি তৈরি করছে। তিনি আরও জানান, রোজার আগে পরীক্ষা শেষ করার পক্ষে অনেকে মত দিলেও এখন সামাজিক মাধ্যমে রোজার পর পরীক্ষা নেওয়ার দাবি উঠেছে। এ বিষয়ে আবারও আলোচনা হতে পারে।

এর আগে ১৪ মে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হবে। প্রচলিত সময়ের তুলনায় আগেভাগে পরীক্ষা নির্ধারণ করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমালোচনা দেখা দেয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।