Web Analytics
২০২৬ সালের ২১ ফেব্রুয়ারি লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর একজন কমান্ডারও রয়েছেন। বেকা উপত্যকার রিয়াক শহরে একটি ভবনে হামলায় প্রথমে ছয়জন নিহত ও ২৫ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া যায়, পরে তা বেড়ে ১০ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হওয়ার কথা জানানো হয়। ধ্বংসস্তূপে এখনো উদ্ধার অভিযান চলছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বালবেক এলাকায় হিজবুল্লাহর একটি ‘কমান্ড সেন্টার’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে, হিজবুল্লাহর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের একজন সামরিক নেতা রয়েছেন। এর আগে দক্ষিণ লেবাননের সাইদন শহরের উপকণ্ঠে আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে ইসরাইলি ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হন। ইসরাইল বলেছে, এটি যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হামাসের কমান্ড সেন্টারে আঘাত ছিল, তবে হামাস দাবি করেছে এতে বেসামরিক লোকজন হতাহত হয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।