সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার কোম্পানি আরামকোর রাস তানুরা রিফাইনারিতে ইরানের ড্রোন হামলার পর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আল আরাবিয়া টিভিকে জানিয়েছেন, দুটি ড্রোন শোধনাগার লক্ষ্য করে হামলা চালায়। হামলার সময় অগ্নিকাণ্ড ঘটলেও তা সীমিত ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাটি এমন সময়ে ঘটল যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইরান উপসাগরীয় দেশগুলো ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা রিফাইনারি বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানি কেন্দ্র, যেখানে প্রতিদিন ৫ লাখ ৫০ হাজার ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধন করা হয়। পাশের রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পাঠানো হয়।
এই হামলা ও শোধনাগার বন্ধের ঘটনা মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।