Web Analytics
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে তিনি প্যাভিলিয়নে যান এবং সেখানে প্রদর্শিত বিভিন্ন পরিবেশবান্ধব পাটজাত পণ্য দেখেন। পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে মানুষ সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে।

প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় প্যাভিলিয়ন পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরা বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য সম্পর্কে আরও জানতে এবং এ বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী বলে জানান।

প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানান, ব্যাগ, বিভিন্ন ছোট সামগ্রী, জুতা ও ব্লেজারসহ ১২৯ ধরনের পাটজাত পণ্য সেখানে প্রদর্শন করা হচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, পণ্যগুলো পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিক বাজারে সম্ভাবনাময়। বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন ঘুরে পণ্যগুলোর প্রতি আগ্রহ দেখিয়েছেন; অনেকেই বাংলাদেশ থেকে এগুলো আমদানির আগ্রহ প্রকাশ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।