Web Analytics
২০২৫-২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, বুধবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ৩১ মার্চ পর্যন্ত। প্রাথমিকভাবে প্রত্যেক শিক্ষার্থীকে ভর্তি সময়ে এক লাখ টাকা জমা দিতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে প্রাপ্ত আবেদন অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মেধা ও পছন্দক্রম অনুসারে নির্বাচিত প্রার্থীদের তালিকা তৈরি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে ভর্তি সম্পন্ন করতে হবে। আসন শূন্য থাকলে শিক্ষার্থীরা ২৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনলাইন মাইগ্রেশনের মাধ্যমে অন্য কলেজে স্থানান্তরের সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ফলাফলের কপি, এসএসসি ও এইচএসসি সনদ, রেজিস্ট্রেশন কার্ড, নাগরিকত্ব সনদ ও ছবি জমা দিতে হবে।

ভর্তির আগে মেডিকেল বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং কলেজ কর্তৃপক্ষ মূল সনদ যাচাই করে সংরক্ষণ করবে। চূড়ান্ত ভর্তি শেষে শিক্ষার্থীদের তালিকা নির্ধারিত পোর্টালে আপলোড করতে হবে এবং ১ এপ্রিলের মধ্যে কলেজগুলোকে তালিকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।