আল জাজিরার ফ্যাক্ট-চেকিং টিমের এক ভিজ্যুয়াল ইনভেস্টিগেশনে দেখা গেছে, দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বিনতে জুবাইল শহরের কেন্দ্রস্থল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটির ৪০০ বছরের পুরনো গ্র্যান্ড মসজিদসহ দেড় হাজারেরও বেশি ভবন ইসরাইলি বাহিনীর ক্রমবর্ধমান সামরিক অভিযানে ধ্বংস হয়েছে। প্রতিবেদনে এই ধ্বংসযজ্ঞের জন্য ইসরাইলের সামরিক অভিযানকে দায়ী করা হয়েছে।
তদন্তে স্যাটেলাইট ইমেজ ও উন্মুক্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ইসরাইল দক্ষিণ লেবাননকে স্থায়ীভাবে বসবাসের অযোগ্য করে তোলার জন্য একটি সুপরিকল্পিত নীতি গ্রহণ করেছে। বিনতে জুবাইলের ধ্বংসযজ্ঞ গাজার ধ্বংসের সঙ্গে মিল রয়েছে, যেখানে বসতবাড়ি ও সাংস্কৃতিক স্থাপনা পদ্ধতিগতভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
প্রতিবেদনটি জানায়, দক্ষিণ লেবাননে ইসরাইলের এই ‘উইপ আউট’ নীতি স্থানীয় জনগণের জীবনকে চরম সংকটে ফেলেছে এবং অঞ্চলটির কিছু অংশ কার্যত মানচিত্র থেকে মুছে গেছে।