Web Analytics
বাংলাদেশ সরকার জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন করেছে। এখন থেকে প্রতি বছর ৪ জুনের পরিবর্তে ২১ মে জাতীয় চা দিবস পালিত হবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বাণিজ্য মন্ত্রণালয় এ প্রস্তাব উপস্থাপন করেছিল।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ২০২০ সাল থেকে ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ হিসেবে পালন করে আসছে। ভারত, শ্রীলংকা, চীন, কেনিয়া ও ভিয়েতনামসহ বেশ কয়েকটি চা উৎপাদনকারী দেশও একই দিনে আন্তর্জাতিক চা দিবস পালন করে।

আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও জাতীয় চা দিবস ২১ মে পালনের লক্ষ্যে পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।