Web Analytics
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সারা দেশে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে, যা আজ ২৩ এপ্রিল ২০২৬ থেকেই কার্যকর হবে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত থাকবে। বৃহস্পতিবার সচিবালয়ে শ্রমিক-মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী বলেন, এই ভাড়া বৃদ্ধি শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সিএনজিচালিত বাসের ক্ষেত্রে নয়। তিনি আরও জানান, জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়া পুনরায় কমানো হবে। রেল ও নৌপরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বর্তমানে দেশের দূরপাল্লার রুটে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।