Web Analytics
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নিষিদ্ধ আওয়ামী লীগের ছয়বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপরিষদ সদস্য আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন (৮৮) মারা গেছেন। শনিবার (২ মে ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।

একই দিন বাদ যোহর ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রোববার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি, দুপুর ৩টায় ফুলবাড়ীয়া সরকারি হাই স্কুল মাঠ এবং বিকেল ৫টায় আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিউগী কুশমাইল নিজ বাড়িতে তাকে দাফন করা হবে।

তার বড় ছেলে ইমদাদুল হক সেলিম ফেসবুকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।