Web Analytics
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখলের সুযোগ দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, একটি দল তাহাজ্জুদের পরেই ভোটকেন্দ্রে উপস্থিত থেকে সিল মারার পরিকল্পনা করছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের প্রার্থী মাহাবুব আলমের নির্বাচনী জনসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম জানান, ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে এবং ভোটকেন্দ্র পাহারা দেওয়া হবে।

তিনি আওয়ামী লীগের ২০০১ সালের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোকে মিথ্যা বলে উল্লেখ করে বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রতারণার প্যাকেজ। দেশের প্রকৃত সংকট অর্থনীতি পুনরুজ্জীবন, ঋণ খেলাপি ও লুটেরাদের বিচারের আওতায় আনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়াসহ অন্যান্য নেতারা দুর্নীতির বিরুদ্ধে জনগণের প্রতিরোধের আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।