Web Analytics
রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস কার্যালয়ে বৃহস্পতিবার প্রকাশিত ‘আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ শীর্ষক জরিপে দেখা গেছে, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অর্ধেকের বেশি হলেও দক্ষতা ও ব্যবহারে বড় বৈষম্য রয়ে গেছে। জরিপে বলা হয়, দেশের ৫৩ দশমিক ৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, তবে তাদের অধিকাংশের ডিজিটাল দক্ষতা কেবল কপি-পেস্টের মধ্যে সীমাবদ্ধ। শহরে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৭৫ দশমিক ৭ শতাংশ হলেও গ্রামে তা মাত্র ৪৩ দশমিক ৬ শতাংশ, অর্থাৎ ব্যবধান ৩২ দশমিক ১ শতাংশ।

ভৌগোলিকভাবে দেখা যায়, ঢাকা বিভাগে ইন্টারনেট প্রবেশাধিকার সবচেয়ে বেশি, আর সবচেয়ে পিছিয়ে পঞ্চগড়। দেশের ৮৮ দশমিক ৪ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন এবং ৬৪ দশমিক ৪ শতাংশের নিজস্ব মোবাইল রয়েছে, তবে কম্পিউটার ব্যবহার মাত্র ১১ দশমিক ৩ শতাংশ। গত তিন মাসে ৬৪ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারী সরকারি চাকরির তথ্য খুঁজেছেন, ৪৯ দশমিক ৮ শতাংশ খেলাধুলা সংক্রান্ত তথ্য অনুসন্ধান করেছেন এবং মাত্র ১১ দশমিক ৬ শতাংশ অনলাইনে কেনাকাটা করেছেন।

জরিপে আরও বলা হয়, ৭৮ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী সাইবার আক্রমণের পর ব্যবস্থা নিতে সক্ষম হলেও ৫০ দশমিক ৫ শতাংশ ভাইরাস ও ম্যালওয়্যারকে বড় হুমকি হিসেবে দেখেছেন। উচ্চমূল্যের কারণে ৪৩ দশমিক ৬ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার থেকে বিরত থাকছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।