Web Analytics
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে চারজন সাক্ষী সাক্ষ্য দেন। তারা কর কমিশনার কার্যালয়, সাব-রেজিস্ট্রি অফিস, গণপূর্ত বিভাগ ও দুদকের কর্মকর্তা। এর আগে ২০ মে চারজন সাক্ষী সাক্ষ্য দেন। আদালত আগামী ১ জুলাই পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

দুদকের প্রসিকিউটর জানান, অভিযোগ গঠনের পর থেকে মোট আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মামলাটি দায়ের করেন এবং ২০২৫ সালের ৩০ নভেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়। তদন্তে দেখা যায়, বেনজীর আহমেদ ঘোষিত সম্পদের চেয়ে প্রায় ১১ কোটি টাকার বেশি সম্পদ অর্জন করেছেন যার বৈধ উৎস পাওয়া যায়নি।

দুদক বেনজীর আহমেদের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা করেছে। এর মধ্যে দুটি মামলায় তিনি প্রধান আসামি এবং স্ত্রী ও দুই মেয়েকে সহযোগী আসামি করে তিনটি মামলা তদন্তাধীন রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।