Web Analytics
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড। সাম্প্রতিক এসএসসি ফরম পূরণসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পরীক্ষার ফল ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং আগের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ছাড়া অন্য সব নিয়মিত পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৭ সালের নির্ধারিত সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাসভিত্তিক প্রশ্নপত্রে অংশ নেবে।

শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং কেরিয়ার এডুকেশন বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নম্বর নির্ধারণ করতে হবে এবং এনসিটিবির নির্দেশনা মানতে হবে। প্রতিষ্ঠানগুলো মূল্যায়নের নম্বর পরীক্ষা কেন্দ্রে দেবে। কেন্দ্রগুলো ব্যবহারিক পরীক্ষার নম্বরসহ তা অনলাইনে বোর্ডে পাঠাবে এবং হাতে লেখা মূল নম্বরফর্দ মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দেবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।