Web Analytics
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা কথিত একটি পোস্টকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। পোস্টটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দেয়। বিএনপি ও তাদের ছাত্র সংগঠন ছাত্রদল এ ঘটনায় জামায়াতকে নারীবিদ্বেষী আখ্যা দিয়ে প্রতিবাদ মিছিল করে।

জামায়াত দাবি করেছে, তাদের আমিরের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। দলটি জানিয়েছে, বঙ্গভবনের এক কর্মকর্তার ইমেইল ব্যবহার করে হ্যাকিং করা হয় এবং তাদের আইটি টিম দ্রুত অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পায়। এ ঘটনায় থানায় জিডি, নির্বাচন কমিশন ও সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ জানানো হয়েছে। ডা. শফিকুর রহমান পরে বলেন, হ্যাকাররা তার নামে মিথ্যা পোস্ট দিয়েছে এবং এতে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন।

অন্যদিকে বিএনপি হ্যাকিং দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে এবং বিলম্বিত প্রতিক্রিয়াকে সন্দেহজনক বলে উল্লেখ করে। ঘটনাটি নির্বাচনি সময় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।