Web Analytics
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল ছয় নবজাতকের মৃত্যুকে দুর্ঘটনাজনিত বলে জানিয়েছে। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি ঘটে এমন একটি ওয়ার্ডে যেখানে ১১ জন মা ও ছয়জন সদ্য ভূমিষ্ঠ শিশু ছিলেন। শিশুদের বয়স ছিল এক থেকে দুই দিনের মধ্যে। পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, যা ভোরের দিকে শিশুদের অবস্থার অবনতি হওয়ার পর ঘটে।

অভিভাবকেরা অভিযোগ করেছেন, নবজাতক ওয়ার্ডে গ্যাস লিকেজের কারণে এই মৃত্যু ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ওয়ার্ডের এসি সিস্টেমে ত্রুটি দেখা দেয় এবং সেখান থেকে গ্যাস লিকেজ হয়। এরপর শিশুদের অবস্থার অবনতি ঘটে। হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন জানান, ওয়ার্ডটি শীতাতপ নিয়ন্ত্রিত এবং অনেক সময় রোগী বা স্বজনেরা ঠাণ্ডার কারণে এসি বন্ধ রাখতে বলেন। রাত তিনটার দিকে দুটি শিশু অসুস্থ হলে তাদের আইসিইউতে নেয়া হয়, পরে আবার ওয়ার্ডে ফেরানো হয়। ভোরে ছয় শিশুর অবস্থার অবনতি হলে সবাইকে আইসিইউতে নেয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত কেউই বাঁচেনি।

ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।