Web Analytics
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে বলে জানা গেছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রাথমিকভাবে এই তারিখ নির্ধারণ করেছে। ২৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর চূড়ান্ত সময়সূচী প্রকাশ করা হবে।

একজন বোর্ড চেয়ারম্যান জানান, শিক্ষামন্ত্রীর সর্বশেষ দিকনির্দেশনা ও সার্বিক বিবেচনায় ৭ জুন পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। অনুমোদন পেলে দ্রুতই চূড়ান্ত সময়সূচী প্রকাশ করা হবে।

এছাড়া এ বছর থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগে মাদরাসা ও কারিগরি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হতো। এবার ১১টি বোর্ডেই একীভূত প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।