Web Analytics
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান ছাত্র আন্দোলনকে ঘিরে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো সরকার গুরুত্বসহকারে নিয়ে এর সমাধান দিয়েছে।

তিনি আরও বলেন, আন্দোলনটি শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কিছু মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন যে অতিবৃষ্টি ও বন্যার কারণে যারা পরীক্ষা দিতে পারেনি, তাদের পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের সঙ্গে পরীক্ষা নেওয়া হবে। পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে যে সমস্যা উঠেছিল, সেটিরও সমাধান দেওয়া হয়েছে।

সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র আন্দোলনের পেছনে কেউ থাকলেও সরকার সামনে থেকে বিষয়টি মোকাবিলা করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।