Web Analytics
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাঁচ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীকে বৃহস্পতিবার সকালে আটক করেছে পুলিশ। সকাল ১০টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, সুমাইয়া নিজেকে শিশুটির খালা পরিচয় দিয়ে শ্রেণিশিক্ষকের কাছ থেকে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রধান শিক্ষক সন্দেহ হলে শিশুটির মায়ের সঙ্গে যোগাযোগ করেন। পরে শিশুটির মা জানান, আটক তরুণী তাদের কোনো আত্মীয় নন। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ সুমাইয়াকে নাসিরনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ জানায়, সুমাইয়া দাবি করেছেন তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলায় এবং তিনি বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল শিকদার জানান, ভুক্তভোগীর পরিবার বা বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।