Web Analytics
২০১৮ সালে দায়ের করা একটি ফৌজদারি মানহানির মামলায় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। সোমবার শুনানি শেষে দিল্লির সাকেত আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আনাম রইস খান এ আদেশ দেন। মামলাটির পরবর্তী শুনানি ২০২৬ সালের ৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

বিকাশ পান্ডে ওরফে বিকাশ সাংকৃত্যায়ন মামলাটি করেন। ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ ফেসবুক পেজের প্রতিষ্ঠাতা পান্ডের অভিযোগ, ‘বিজেপি আইটি সেল পার্ট টু’ শিরোনামের ভিডিওতে তাকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন রাঠি। এতে তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে তিনি দাবি করেন। এর আগে আদালত রাঠির বিরুদ্ধে সমন ও দুটি জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

আদালতে রাঠির উপস্থিতি নিশ্চিত করা এবং আগের পরোয়ানা কার্যকর করতে জটিলতা হওয়ায় নতুন পরোয়ানা জারি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জার্মানিতে বসবাসরত রাঠি অক্টোবরে ভারতে এসে সিজেপির কর্মসূচিতে অংশ নেন। পরে আটকের পর ভিডিও বার্তায় তিনি দাবি করেন, তাকে গ্রেপ্তার বা আটক নয়, ‘অপহরণ’ করা হয়েছিল। তিনি আইনজীবীর সঙ্গে যোগাযোগ ও ফোন ব্যবহারের সুযোগ না পাওয়ার অভিযোগও করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।