Web Analytics
চট্টগ্রামে এক পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার করা এক লাখ ইয়াবা ট্যাবলেট গায়েব হওয়ার অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে আসার পথে এই ইয়াবা উদ্ধার করা হয়েছিল। বুধবার রাতে তাকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক, প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবার হিসাব নিয়ে প্রশ্ন ওঠার পর অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়। তদন্তে ওসির দায়িত্ব পালনে গাফিলতি ও অনিয়মের অভিযোগ উঠে আসে। প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।