Web Analytics
রাজধানীর কমলাপুর মেট্রো স্টেশনের সন্নিকটে ইসলামী ব্যাংক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সেবামূলক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক হাসপাতালের এই নতুন ভবন সোমবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। এছাড়া ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে. এম. মুনিরুল আলম আল-মামুন, কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান, জেনারেল ম্যানেজার মো. আনিসুল হক ও ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক হাসপাতাল, মতিঝিলের সুপারিনটেনডেন্ট ডা. মো. হারুন অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রশাসনিক ইনচার্জ মো. আল আমিন। বিশেষজ্ঞ কনসালট্যান্ট, বিভিন্ন হাসপাতালের সুপারিনটেনডেন্ট, ফাউন্ডেশনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। নতুন ভবন চালুর ফলে কমলাপুর এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এবং রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।